Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

ED Raids: দিল্লি, উত্তর প্রদেশ ও পঞ্জাবের ৮টি স্থানে অভিযান ইডি-র

ED conducts raids at 8 locations
ED conducts raids at 8 locations

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : দিল্লি, উত্তর প্রদেশ ও পঞ্জাবের ৮টি স্থানে শুক্রবার অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| জানা গেছে, প্রায় ৪৫০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতি এবং অর্থপাচার সংক্রান্ত একটি মামলায় সন্তোষ ওভারসিজ লিমিটেড ও তার সঙ্গে যুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে এদিন দিল্লি, উত্তর প্রদেশ এবং পঞ্জাবের ৮টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ), ২০০২-এর অধীনে এই পদক্ষেপ বলে জানা গেছে।

এদিন ইডি সূত্রে খবর, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর দায়ের করা ব্যাঙ্ক জালিয়াতির মামলার ওপর ভিত্তি করে এই তদন্ত শুরু করেছে ইডি-র লখনউয়ের জোনাল অফিস। অভিযোগ, সন্তোষ ওভারসিজ লিমিটেড কয়েকটি ব্যাঙ্কের কনসোর্টিয়াম থেকে প্রায় ৪৫০ কোটি টাকার ঋণ নিয়েছিল এবং পরবর্তীতে সেই অর্থের অপব্যবহার করা হয়েছিল। তদন্তে প্রকাশ, ঋণের টাকা বিভিন্ন মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। ইডি এদিন সংস্থার প্রমোটার-সহ একাধিক ব্যক্তিদের সম্পত্তিতে তল্লাশি চালায়।

You might also like!