Country

2 years ago

Earthquake in Jammu and Kashmir: রবিবার জম্মু ও কাশ্মীর-সহ দেশের একাধিক স্থানে ভূমিকম্প

Earthquake in several parts of the country including Jammu and Kashmir on Sunday
Earthquake in several parts of the country including Jammu and Kashmir on Sunday

 

নয়াদিল্লি, ৭ এপ্রিল: শনিবারের পর রবিবারও জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে কেঁপে ওঠে মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রবিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ৩.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, মধ্যরাত ২.৫০ মিনিটে ভূমিকম্প হয়। মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে, কম্পনের তীব্রতা ছিল ৩.৫ মাত্রার।

রবিবার সকালে লাদাখেও ভূমিকম্প হয়। ভূমিকম্পের উত্‍সস্থল ছিল কার্গিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। তবে এখনও পর্যন্ত কোথাওই হতাহতের খবর নেই।


You might also like!