
নয়াদিল্লি, ৩০ মার্চ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে এবার মুখ খুলল জার্মান বিদেশমন্ত্রক। জার্মান বিদেশমন্ত্রকের মুখপত্রের তরফে এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং এই বিষয় নিয়ে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা এবং গণতন্ত্র ব্যবস্থার নিয়মনীতি প্রয়োগের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে।
জার্মান বিদেশ মন্ত্রকের এই প্রতিক্রিয়াকে কোট টুইট করে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং। বৃহস্পতিবার রাহুল গান্ধীর বিষয়টি নিয়ে কিভাবে ভারতবর্ষে গণতন্ত্র অচলাবস্থা জারি হয়েছে সেই বিষয়টি জার্মান বিদেশমন্ত্রকের মুখপত্রের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন তিনি।
