Country

2 years ago

Weather forecast of Jammu and kashmir: আবহাওয়ার আমূল পরিবর্তন কাশ্মীরে, আপাতত ভূস্বর্গে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

Weather  of Jammu and kashmir (File Picture)
Weather of Jammu and kashmir (File Picture)

 

শ্রীনগর, ২৮ জানুয়ারি: আবহাওয়ার আমূল পরিবর্তনের সাক্ষী হল কাশ্মীর উপত্যকা। শুষ্ক আবহাওয়া বদলে গিয়ে বৃষ্টি ও তুষারপাত ইতিমধ্যেই শুরু হয়েছে ভূস্বর্গে, খানিকটা কমেছে ঠান্ডা। এমতাবস্থায় কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন কাশ্মীর উপত্যকার নানা স্থানে বৃষ্টি ও তুষারপাত হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, জানুয়ারির ২৯ তারিখ পর্যন্ত বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও ৩০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্তও অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত একই আবহাওয়ার ধারাবাহিকতা প্রত্যাশিত রয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, তাই যাত্রীদের সতর্ক করা হয়েছে। আবার আকাশ মেঘলা থাকার কারণে কাশ্মীরের নানা স্থানে বৃদ্ধি পাচ্ছে রাতের তাপমাত্রা।

You might also like!