Country

2 years ago

Assam:ডিমা হাসাওয়ের ২৮টি গ্রামের ক্ষতিপূরণ–বিল রবিবারের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পেশের দাবি, অন্যথায় সোমবার আন্দোলন

Hon`ble CM of Assam
Hon`ble CM of Assam

 

হাফলং (অসম) : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডর নির্মাণের কাজে ডিমা হাসাও জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণের জটিলতা কিছুতেই কাটতে চাইছে না। ডিমা হাসাও জেলার নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৮টি গ্রামের প্রায় ৯০০ পরিবার মহাসড়কের কাজের দরুন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পরিবারগুলির অনেকের মহাসড়কের জন্য বাড়িঘর নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি জমি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিগত দশ বছর থেকে ওই সকল ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছে জাতীয় সড়ক (নাহাই) কর্তৃপক্ষের কাছে। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওই সব ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ মিটিয়ে দিচ্ছে না বলে অভিযোগ।

এই ক্ষতিপূরণ ইস্যুর জটিলতা কাটাতে অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে ডেমেজ অ্যাসেসম্যান্ট কমিটি গঠন করা হয়েছিল ওই ২৮টি গ্রামের ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য। মুখ্যমন্ত্রী ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকার ক্ষতিপূরণ মিটিয়ে দেবে বলে আশ্বাসও প্রদান করেছিলেন। সে অনুযায়ী গত ১৭ ফেব্রুয়ারি হাফলং জেলা গ্রান্থাগার প্রেক্ষাগৃহে ডিমা হাসাওয়ে জেলাশাসক সীমান্তকুমার দাস, পুলিশ সুপার ময়ঙ্ক কুমার, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম এবং ২৮টি গ্রামের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, দুটি দল তৈরি করে একটি দল নৃরিমবাংলো থেকে মাহুর অংশ ও মাহুর থেকে হারাঙ্গাজাও অংশের ২৮টি গ্রাম পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের রাজস্ব বিভাগের কাছে প্রতিবেদন দাখিল করবে। পরিষদের রাজস্ব বিভাগ এ নিয়ে বিল তৈরি করে অসমের মুখ্যমন্ত্রীর কাছে দাখিল করবে।

কিন্তু আজ পর্যন্ত পরিষদের রাজস্ব বিভাগ এ সংক্রান্ত বিল দাখিল করেনি বলে অভিযোগ করেছেন ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম। এদিকে বৃহস্পতিবার এ নিয়ে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ও ক্ষতিগ্রস্ত ২৮টি গ্রামের বাসিন্দারা হাফলং জেলা গ্রান্থাগার প্রেক্ষাগৃহে এক সভায় মিলিত হয়েছিলেন। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ সচিবালয় ঘেরাও করে অবিলম্বে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবিতে উত্তাল পরিষদ চত্বর।

ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম জানান, আগামী রবিবারের মধ্যে পরিষদের রাজস্ব বিভাগ ক্ষতিপূরণ সংক্রান্ত বিল যদি মুখ্যমন্ত্রীর কাছে দাখিল না করে, তাহলে তাঁরা সোমবার থেকে পরিষদ ঘেরাও করে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসবে।

You might also like!