
দেহরাদুন, ৮ আগস্ট : ক্যাবিনেট মন্ত্রী গণেশ যোশী মঙ্গলবার গভীর রাতে দেহরাদুনে ভারী বৃষ্টির দরুণ ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের চেকও বিতরণ করেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে।
মুসৌরি বিধানসভা কেন্দ্রের বদ্রীনাথ কলোনি, পাথারিয়া পিয়ার, ক্যানাল রোড, রাজীব নগর কান্দোলি, কাঠবাংলা, কারলিগড়, চামাসারি, ডিভিসি কলোনি ইত্যাদি জায়গায় গিয়ে ক্যাবিনেট মন্ত্রী তিনি ঘটনাস্থলের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। মন্ত্রী গণেশ যোশী বৃষ্টির দরুণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আধিকারিকদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জানা গিয়েছে। বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত এলাকার বহু বাড়িঘর ও রাস্তাঘাটের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। সেইজন্য মন্ত্রী অবিলম্বে ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী ৯ জনকে ৫ হাজার টাকার চেক বিতরণ করেন। মন্ত্রী বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য করা হবে।-
