Breaking News

 

Country

3 years ago

Tricolour March :'গণতন্ত্র আক্রান্ত', বিরোধীদের তেরঙ্গা মিছিল দিল্লিতে

Tricolour March
Tricolour March

 

নয়াদিল্লি, ৬ এপ্রিল : বাজেট অধিবেশনের শেষদিনে বৃহস্পতিবার কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি তেরঙ্গা পদযাত্রা করল। সংসদ ভবন থেকে বিজয়চক পর্যন্ত এই পদযাত্রার সূচনায় ছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিজেপির শাসনে ‘গণতন্ত্র আক্রান্ত’ এই অভিযোগ তুলে এই পদযাত্রা হয়। তেরঙ্গা পদযাত্রায় অংশ নিয়েছিল ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, উদ্ধব সেনা, আম আদমি পার্টি, এনসিপি ও বামেরা।

বেলা সাড়ে ১১টা নাগাদ সংসদের এক নম্বর গেটের সামনে সোনিয়া জাতীয় পতাকা তুলে ধরেন। সেখানেই বিরোধী দলের এমপি-রা জমায়েত হয়েছিলেন। পদযাত্রার নেতৃত্ব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের শেষদিনের প্রথা অনুযায়ী লোকসভার স্পিকার ওম বিড়লার চা-পানের নিমন্ত্রণ বয়কট করেন বিরোধী নেতারা। একইসঙ্গে এদিন অনির্দিষ্টকালের জন্য সভা মুলতুবি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, এদিনই বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সামাজিক ন্যায়বিচার বিজেপির কেবলমাত্র একটা রাজনৈতিক স্লোগান নয়। বিগত বছরগুলিতে প্রায় সব রাজনৈতিক দলই ন্যায়বিচার নিয়ে রাজনীতি করে গিয়েছে। এইসব দলের নেতারা শুধুমাত্র পরিবারের জন্য করে খেয়ে গিয়েছে। কিন্তু, বিজেপির চোখে কোনও ভেদাভেদ বা বৈষম্য নেই।

You might also like!