Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

1 year ago

Delhi shivers in winter: শীতে কাঁপছে দিল্লি, উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের সতর্কতা

Delhi shivers in winter
Delhi shivers in winter

 

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, শীতে একেবারে জবুথবু অবস্থা উত্তর-পশ্চিম ভারতেও। শুক্রবারও হাড়কাঁপানো ঠান্ডায় ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশাও ছিল। দিল্লিতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে আগামী কিছু দিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। কোনও কোনও রাজ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশাও থাকতে পারে।

আইএমডি জানিয়েছে, হিমাচল প্রদেশ, পূর্ব রাজস্থান ও পঞ্জাবে আগামী ২ থেকে ৩ দিন শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, হরিয়ানা এবং পশ্চিম রাজস্থানেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে। এছাড়াও পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে সকালে ও রাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশও। মথুরা, বারাণসী, অযোধ্যা সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। বারাণসীতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.০ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!