Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mohan Yadav:কন্যাদের শিক্ষিত হতে হবে; বড় স্বপ্ন দেখতে হবে, জাতীয় শিশু কন্যা দিবসে বার্তা মোহন যাদবের

Mohan Yadav
Mohan Yadav

 

ভোপাল, ২৪ জানুয়ারি  : জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষ্যে দেশ ও রাজ্যের কন্যাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রতিবছর ২৪ জানুয়ারি দিনটি জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। ২০০৯ সালে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক এই দিনটির সূচনা করেছিল। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব জাতীয় শিশুকন্যা দিবসে দেশ ও রাজ্যের কন্যাদের অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ শুভকামনা জানিয়ে লিখেছেন, “জাতীয় শিশু কন্যা দিবস" উপলক্ষ্যে রাজ্য ও দেশের সমস্ত কন্যাদের সমৃদ্ধ ও মঙ্গলময় জীবনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!” তিনি শুভেচ্ছাবার্তায় আরও লিখেছেন, “কন্যাদের শিক্ষিত হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং তা সত্যি করতে হবে; তবেই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও সুখী মধ্যপ্রদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। আসুন আমরা সকলে অঙ্গীকার করি যে আমরা আমাদের কন্যাদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে সব কিছুই করবো।”


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…