Country

3 years ago

Chattisgarh : ছত্তিশগড়ে আইইডি ফেটে বিস্ফোরণ, সিআরপিএফ-এর এএসআই আহত

Chattisgarh
Chattisgarh

 

বিজাপুর, ১৩ জানুয়ারি : ছত্তিশগড়ের বিজাপুর জেলার নকশাল-প্রভাবিত তাররেম থানা এলাকায় মাওবাদীদের লাগানো আইইডি বিস্ফোরণে একজন সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন। বিজাপুরের পুলিশ সুপার অঞ্জনেয়া ভার্শনি খবরটি নিশ্চিত করেছেন।


পুলিশ সুপার ভার্শনের মতে, শনিবার সকালে বিজাপুর-সুকমা সড়কের পেগদাপল্লি সিআরপিএফ ক্যাম্প থেকে কিছু দূরে বিস্ফোরণটি ঘটে। সকাল সাড়ে ৮টার দিকে নিরাপত্তা বাহিনীর দল নকশাল অভিযানে রওনা দেয়। এই বিস্ফোরণে সিআরপিএফের এএসআই মহম্মদ আসলাম আহত হন। তার পায়ে গুরুতর চোট রয়েছে। তিনি বাসগুদা হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাদের চপারে রায়পুরে পাঠানো হয়েছে।


You might also like!