Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

New Delhi : দিল্লিতে আইবি ডিরেক্টরের বাড়িতে আত্মঘাতী সিআরপিএফ-এর এএসআই, মেলেনি সুইসাইড নোট

New Delhi
New Delhi

 

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি: দিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র ডিরেক্টরের বাসভবনে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন এএসআই। আইবি ডিরেক্টরের বাড়িতে মোতায়েন ছিলেন ওই জওয়ান। শুক্রবার বিকেল ৪.১৫ মিনিট নাগাদ নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই সিআরপিএফ এএসআই।


পুলিশ জানিয়েছে, নিহত সিআরপিএফ এএসআই-এর নাম রাজবীর কুমার। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। দিল্লি পুলিশের এক কর্তা জানিয়েছেন, আইবি ডিরেক্টরের বাড়িতে গার্ড পোস্টে মোতায়েন ছিলেন সিআরপিএফ-এর এএসআই রাজবীর কুমার। কেন তিনি আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।


You might also like!