Country

3 years ago

Joshimath : সেনা শিবিরেও ফাটল! যোশীমঠ থেকে নিরাপদ স্থানে সরছেন জওয়ানরা

Joshimath
Joshimath

 

নয়াদিল্লি, ১২ জানুয়ারি  : উত্তরাখণ্ডের পাহাড়ি জনপদ যোশীমঠের বিপর্যয়ের প্রভাব পড়ল ভারতীয় সেনায়ও । যোশীমঠের বিপর্যয়ে এখনও পর্যন্ত সেনাশিবিরগুলির ২০টি ভবনে ‘বিপজ্জনক ফাটল’ দেখা দিয়েছে। এই অবস্থায় চিন সীমান্ত থেকে জওয়ানদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। বৃহস্পতিবার এই বিষয়ে জানান সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে।

উত্তরাখণ্ডের পাহাড়ি জনপদ যোশীমঠে এখনও পর্যন্ত ৭৭৩টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। এই অবস্থায় ১৩১টি পরিবারকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। যোশীমঠের বিপর্যয়ে এল এ সি-র সেনাশিবিরগুলিও ক্ষতি হয়েছে। সেখানেও ‘বিপজ্জনক ফাটল’ দেখা গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আইটিবিপির বেশ কিছু ঘরবাড়ি। জানা গেছে, যোশীমঠের বিপর্যয়ে এখনও পর্যন্ত সেনাশিবিরগুলির ২০টি ভবনে ‘বিপজ্জনক ফাটল’ দেখা দিয়েছে। এই অবস্থায় চিন সীমান্ত থেকে জওয়ানদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। জওয়ান এবং অফিসারদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তা ছাড়া এলএসি-মুখী বেশ কিছু সড়কে ফাটল ধরায় সেনা ও আইটিবিপির গতিবিধি শ্লথ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুর্গম সীমান্ত চৌকিগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা কঠিন হচ্ছে। এই অবস্থায় সেনা প্রধান মনোজ পান্ডে জানান, বেশ কিছু সেনাশিবিরে ফাটল ধরায় জওয়ানদের নিরাপদ স্থানে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সেনা প্রধান বলেন, “প্রয়োজনে আমরা আরও বেশ কিছু ইউনিট সেনা স্থানান্তর করব, তবে আমাদের অপারেশনাল প্রস্তুতি অক্ষুণ্ণ রয়েছে।” জেনারেল পান্ডে আরও জানান, যে কোনও পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি।

You might also like!