Country

3 years ago

Jagannath Temple : জগন্নাথ দেবের মন্দিরের নাটমণ্ডপে ফাটল, সংস্কার নিয়ে উঠছে প্রশ্ন

Jagannath Dev temple
Jagannath Dev temple

 

পুরী, ২১ ফেব্রুয়ারি : সংস্কারের কাজের পরেও পুরীর জগন্নাথ দেবের মন্দিরের নাটমণ্ডপে রয়ে গিয়েছে ফাটল। যা নিয়ে শোরগোল পড়েছে সেবায়ইতদের মধ্যে। এই বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে এএসআই। এই বিষয়ে আরটিআই কর্মী হেমন্তকুমার পান্ডা জানিয়েছেন, ২০১৭ থেকে ২০২০ অর্থবর্ষ জুড়ে মন্দিরের নানা সংস্কারের কাজ চলছে। এএসআই তেমনই রিপোর্টে লিখে রেখেছে। তারপরেই কীভাবে ফাটল রয়ে যায়। ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে ২০১৯ সালে পুরীর মন্দিরের নাটমণ্ডপের সংস্কারের কাজ দ্রুত শেষ করতে এএসআইকে নির্দেশ দেয় ওডিশা হাইকোর্ট।

গতবছরের নভেম্বর মাসে সেই ফাটল পর্যবেক্ষণ করে গিয়েছিল এএসআই ও আইআইটি চেন্নাইয়ের বিশেষজ্ঞরা। চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে নাটমণ্ডপের সংস্কারের কাজ সম্পূর্ণ করার কথা এএসআইয়ের। কিন্তু এখনও ফাটল দেখা দিচ্ছে। তাই ভক্তদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই।


You might also like!