Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

COVID 19 Cases in India: ভারতে করোনা সংক্রমণ বেড়ে ৫৩৬৪; ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

COVID-19 Cases Rising In India
COVID-19 Cases Rising In India

 

নয়াদিল্লি, ৬ জুন : দেশের করোনা পরিস্থিতি ফের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতে করোনা-সংক্রমণ বেড়ে হল ৫৩৬৪। বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে ৫,৩৬৪-এ পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় চার জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বিভিন্ন রাজ্যে ৪,৭২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল বা হোম আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। মৃতদের মধ্যে একজন কেরলের, দুইজন কর্ণাটকের ও একজন পাঞ্জাবের বাসিন্দা। তারা সবাই ৬৫ বছরের বেশি বয়েসের প্রবীণ রোগী ছিলেন। কেরলে সর্বোচ্চ আক্রান্ত রাজ্য, যেখানে ১,৬৭৯ জন করোনা রোগী রয়েছে। এর পর রয়েছে গুজরাত (৬১৫), পশ্চিমবঙ্গ (৫৯৬) এবং দিল্লি (৫৬২)। দিল্লি স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লিতে ৫ শতাংশ পজিটিভিটি রেটের সঙ্গে ১২৪ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। 


You might also like!