Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Maharashtra CM on covid rising: মহারাষ্ট্রে বাড়ছে করোনার সংক্ৰমণ, শিন্ডে বললেন আমরা সতর্ক আছি

Maharashtra CM Eknath Shinde on rising COVID cases
Maharashtra CM Eknath Shinde on rising COVID cases

 

মুম্বই, ২১ মে : মহারাষ্ট্রে সাম্প্রতিক বেশ কিছু দিন ধরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এমতাবস্থায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানালেন আমরা সতর্ক আছি। মহারাষ্ট্রে কোভিড-১৯-এর ক্রমবর্ধমান সংক্ৰমণ সম্পর্কে উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বুধবার বলেছেন, "আমরা সম্পূর্ণ সতর্ক রয়েছি। স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ সতর্ক রয়েছে। চিন্তা অথবা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারও উদ্বিগ্ন হওয়ারও দরকার নেই। সরকার এবং স্বাস্থ্য কর্মকর্তারা সম্পূর্ণ প্রস্তুত।" উল্লেখ্য, মহারাষ্ট্রে কোভিড-১৯ সংক্ৰমণ বৃদ্ধি পাচ্ছে, জানুয়ারি থেকে ৬,০৬৬ টি পরীক্ষার মধ্যে ১০৬ জন পজিটিভ, যার মধ্যে ১০১ জন শুধুমাত্র মুম্বই থেকে। বর্তমানে মুম্বইতে ১০১ জন সক্রিয় রোগী রয়েছেন। হালকা লক্ষণের জন্য চিকিৎসাধীন ৫২ জন রোগীর মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি। দু'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, উভয়েরই জটিল রোগ ছিল।

You might also like!