Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Rahul Gandhi : রাহুলের সঙ্গে হাঁটছিলেন ভারত জোড়ো যাত্রায়, হৃদরোগে মৃত্যু কংগ্রেস কর্মীর

Rahul Gandhi
Rahul Gandhi

 

লুধিয়ানা, ১৪ জানুয়ারি : রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিং চৌধুরির। শনিবার সকালে পঞ্জাবের লুধিয়ানার ফিল্লৌরে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে সাংসদকে নিয়ে যাওয়া হয় ফাগওয়ারার ভির্ক হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

কংগ্রেস সাংসদ সান্তোখ সিং চৌধুরির অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, শোকব্যক্ত করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান প্রমুখ। সন্তোখ সিং চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…