Breaking News

 

Country

3 years ago

Congress leader Siddaramaiah welcome Jagdish:বিজেপিতে জগদীশের সঙ্গে যেমন আচরণ করা হয়েছে, তা কারও সঙ্গে হওয়া উচিত নয় : সিদ্দারামাইয়া

Congress leader Siddaramaiah welcome Jagdish
Congress leader Siddaramaiah welcome Jagdish

 

বেঙ্গালুরু, ১৭ এপ্রিল: বিজেপিতে জগদীশ শেত্তরের সঙ্গে যেমন আচরণ করা হয়েছে, তা কোনও দলের কারও সঙ্গে হওয়া উচিত নয়। এমনই মন্তব্য করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। সোমবার জগদীশ শেত্তরকে কংগ্রেসের স্বাগত জানিয়ে সিদ্দারামাইয়া বলেছেন, "বিজেপিতে তাঁর (জগদীশ শেত্তর) সঙ্গে যেমন আচরণ করা হয়েছে, কোনও দলের কারও সঙ্গে হওয়া উচিত নয়। তিনি এখন মর্মাহত এবং তাঁর সম্প্রদায় এবং সমর্থকরা বিজেপি দ্বারা অসম্মানিত হয়েছে। জগদীশ শেত্তর আমাদের সঙ্গে যোগ দেওয়ার পর, আমরা ১৫০টিরও বেশি আসনে জিতব। তাঁর যোগদান দলকে চাঙ্গা করবে।" সোমবারই সিদ্দারামাইয়া-সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন জগদীশ।

প্রাক্তন এই বিজেপি নেতাকে স্বাগত জানিয়ে সিদ্দারামাইয়া বলেছেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তরকে আমাদের দলে স্বাগত জানাই। কর্ণাটকে তিনি একজন ভদ্র রাজনীতিবিদ হিসেবে পরিচিত। যদিও তিনি আরএসএস থেকে এসেছেন, তিনি একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি। আমি তাঁর সঙ্গে বিরোধী দলনেতা হিসেবে কাজ করেছি এবং আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন। তিনি বিজেপিতে একজন সৎ দলীয় কর্মী ছিলেন এবং সর্বদা দলের সঙ্গে ছিলেন, ব্যক্তিগত লাভের জন্য নয়।"



You might also like!