Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Gurmeet Singh: রাজস্থানের করণপুর বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রয়াত, গুরমীতের প্রয়াণে ব্যথিত গেহলট

Gehlot saddened by Gurmeet's death
Gehlot saddened by Gurmeet's death

 

জয়পুর, ১৫ নভেম্বর: অকালেই প্রয়াত হয়েছেন রাজস্থানের করণপুর বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী গুরমীত সিং কুন্নর। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গুরমীতের অকাল-প্রয়াণে ব্যথিত রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট। সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের দুঃখের কথা জানিয়েছেন গেহলট।

গুরমীত সিংয়ের ছেলে বুধবার সকালে জানিয়েছেন, তাঁর বাবা বুধবার ভোরে প্রয়াত হয়েছেন। তিনি রাজস্থানের করণপুর বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী ছিলেন। পরিজনরা তাঁর মরদেহ জন্মস্থান শ্রী গঙ্গানগরে নিয়ে গিয়েছে। তিনি দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শোকপ্রকাশ করে জানিয়েছেন, গুরমীত সিং কুন্নর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর প্রয়াণ রাজস্থান তথা কংগ্রেসের জন্য অপূরণীয় ক্ষতি।

You might also like!