Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Heeraben Modi : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা প্রয়াত হীরাবা-র স্মরণে অনুষ্ঠান ভাদনগরের

Heeraben Modi
Heeraben Modi

 

আহমেদাবাদ, ১ জানুয়ারি : আজ রবিবার গুজরাতের ভাদনাগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবা-র স্মরণে একটি প্রার্থনানুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে এই স্মরণ অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর, শুক্রবার, ভোর ৩টে ৩০ মিনিট নাগাদ আমেদাবাদের ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবা মোদি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর ৷

শুক্রবারই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন প্রধানমন্ত্রী৷ খবর পাওয়া মাত্র তিনি দিল্লি থেকে গুজরাতে চলে যান৷ সকালে টুইট করে এই দুঃসংবাদ জানান ৷ তিনি লেখেন, "তাঁর (আমার মায়ের) ১০০তম জন্মদিনে তাঁর সঙ্গে যখন দেখা হল, তখন তিনি আমায় বলেছিলেন, 'মাথার ব্যবহার করে কাজ করো, পবিত্রতার সঙ্গে বাঁচো ৷'


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…