Country

3 years ago

Yogi Aditya Nath : রঙের উৎসবে মাতলেন যোগী আদিত্যনাথ, তুলে ধরলেন ঐক্যের বার্তা

Yogi Adityanath
Yogi Adityanath

 

গোরক্ষপুর, ৮ মার্চ : রঙের উৎসবে মেতে উঠলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার সকালে গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে হোলি উদযাপন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষনাথ মন্দিরের পুরোহিত, সাধারণ মানুষ ও ভক্তদের মাঝে উপস্থিত হয়ে রঙের উৎসবে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন ঐক্যের বার্তা দিয়ে বলেছেন, এমন কিছু উপলক্ষ আছে, যখন আমাদের সমস্ত কিছু দেশের স্বার্থে উৎসর্গ করা হয়- এই উৎসব আমাদের সেই অনুপ্রেরণা যোগায়। এখানে জাত অথবা শ্রেণী অথবা আঞ্চলিক বিভাজন নেই। সবাই একসঙ্গে হোলি উদযাপন করছেন। ঐক্যের বার্তা দিতে এর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে?


You might also like!