
শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারি : আকাশ পরিষ্কার। হু হু করে নামছে রাতের তাপমাত্রা, কনকনে ঠান্ডা শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কোকেরনাগ - জম্মু ও কাশ্মীরের সর্বত্রই। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন এমনই আবহাওয়া থাকবে জম্মু ও কাশ্মীরে, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া শুষ্ক থাকবে। ২৭ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ২৯ ফেব্রুয়ারিও হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়, ১ থেকে ৩ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
