
পাটনা, ৪ অক্টোবর: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রাক্তন বিধায়ক রাজীব নন্দনের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। বিহার জেলার গুরুয়া গ্রামের প্রাক্তন বিধায়ক রাজীব নন্দনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
শোকবার্তায় নীতিশ কুমার জানান, রাজীব নন্দন ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ ও সমাজসেবক। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী, রাজীব নন্দনের ছোট ভাই মণিশ কুমারকে ফোন করে সাত্ত্বনা দেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, প্রাক্তন বিধায়কের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের প্রতিও সমবেদনা জানান।
