
ভোপাল, ৩ মার্চ : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বিশ্ব বন্যপ্রাণী দিবসে বন্য প্রাণী সংরক্ষণের আবেদন জানিয়েছেন। ৩ মার্চ, রবিবার বিশ্ব বন্যপ্রাণী দিবস। ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৩ মার্চ এই দিবসটি পালনের ঘোষণা করেছিল। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল, বন্য প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণে আন্তর্জাতিক বাণিজ্য কনভেনশনের ১৯৭৩ সালের সংকল্পের পুনরাবৃত্তি করা। এই উপলক্ষ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বন্য প্রাণী এবং গাছপালা সংরক্ষণ ও তার প্রচারের জন্য সমস্ত মানুষকে আবেদন করেছেন।
মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে লিখেছেন, "বিশ্ব বন্যপ্রাণী দিবসে সমগ্র রাজ্য এবং দেশবাসীকে আন্তরিক অভিনন্দন। পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য বন্য প্রাণীদের জীবনও খুবই গুরুত্বপূর্ণ। আসুন, এই দিন উপলক্ষ্যে আমরা সবাই মিলে বন্যপ্রাণী সংরক্ষণের অঙ্গীকার করি।"
