Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Chief Minister Himanta Biswa Sharma:অসমে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

Chief Minister Himanta Biswa Sharma
Chief Minister Himanta Biswa Sharma

 

গুয়াহাটি, ৫ জুলাই : ভাসছে গ্রামের পর গ্রাম। অসমে ক্রমে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত বন্যার জেরে মৃতের সংখ্যা ৪৬। বন্যা কবলিতদের সাহায্যে তৎপর প্রশাসন। শুক্রবার অসমের বেশকিছু এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী।

জানা গেছে, বন্যার জেরে ক্ষতিগ্রস্ত ডিব্রুগড়, গোলাঘাট, জোরহাট, কামরুপ-সহ অসমের ২৮টি জেলার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনী। সবচেয়ে খারাপ অবস্থা লখিমপুর জেলার। এই জেলায় বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৬৫ হাজারের বেশি মানুষ। ভাসছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। ইতিমধ্যেই ৪১৯ টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে। জেলায়-জেলায় খোলা হয়েছে ত্রাণশিবির। অসমের পাশাপাশি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর এবং মিজোরামেও জারি করা হয়েছে সতর্কতা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…