Country

2 years ago

Chandranath Sinha: ইডি-র সদর দফতরে তলব চন্দ্রনাথ সিনহাকে

Chandranath Sinha summoned to ED headquarters
Chandranath Sinha summoned to ED headquarters

 

কলকাতা, ২৫ মার্চ: সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কলকাতায় কেন্দ্রীয় সংস্থা ইডি-র সদর দফতরে তলব করা হল।

তাঁর বাড়ি থেকে ৪১ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সূত্রের খবর, চলতি সপ্তাহেই তলব করা হয়েছে চন্দ্রনাথকে। এক্ষেত্রে আগামী ২৭ তারিখ তাঁকে ডাকা হয়ে থাকতে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার বীরভূমের বোলপুরে নীচুপট্টিতে চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন এফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। সকাল থেকে শুরু হয়ে অনেক রাত পর্যন্ত চলে সেই তল্লাশি। ইডি সূত্রে জানা গিয়েছে, সেই তল্লাশির সময়েই উদ্ধার হয় টাকা। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একটি মোবাইল ফোনও। সেই ফোন থেকে বেশকিছু তথ্য বের করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সেই ফোনের বিষয়েই কথাবার্তা বলতে করতেই চন্দ্রনাথকে ইডি দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। সেই তদন্তেই মন্ত্রীর বাড়িতে পৌঁছন ইডি। তবে ইডি যখন পৌঁছয় তখন বাড়িতে ছিলেন না চন্দ্রনাথবাবু।


You might also like!