Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Country

4 years ago

CBI reaches the residence of Deputy CM : দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই অভিযান, সিসোদিয়া জানালেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যে

CBI reaches the residence of Deputy CM Manish Sisodia
CBI reaches the residence of Deputy CM Manish Sisodia

 

নয়াদিল্লি, ১৯ আগস্ট : আবগারি নীতি মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। শুক্রবার সকালে সিসোদিয়ার দিল্লির বাড়িতে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। দিল্লি-সহ দেশের ৭টি রাজ্যের মোট ২১টি ঠিকানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। তৎকালীন দিল্লির আবগারি কমিশনার আরাভা গোপী কৃষ্ণের ঠিকানাতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই।

সিবিআই অভিযান প্রসঙ্গে টুইটারে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সিবিআই এসেছে। ওদের স্বাগতম। আমরা খুবই সৎ। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, দেশে যারা ভাল কাজ করেন, তাঁদেরকেই হেনস্থা করা হচ্ছে এ ভাবে। এই কারণে আমাদের দেশ এক নম্বর হতে পারল না’। সিসোদিয়া নিজেকে নির্দোষ দাবি করে টুইটে লিখেছেন, "এই সমস্ত মানুষজন দিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্যের চমৎকার কাজ দেখে বিরক্ত। সেজন্য দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে পাকড়াও করা হচ্ছে, যাতে শিক্ষা ও স্বাস্থ্যের ভালো কাজ বন্ধ করা যায়। আমাদের দু'জনের বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আদালতে সত্য বেরিয়ে আসবে।"


You might also like!