Country

1 year ago

Air India: উড়ান বাতিল, বন্ধ বাতানুকূল যন্ত্র! বিমানের ভিতরই আটক হয়ে জ্ঞান হারাল এয়ার ইন্ডিয়ার যাত্রীরা

Air India Flight (File Picture)
Air India Flight (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবারের দিল্লি থেকে সানফ্রান্সিসকোগামী বিমানটি বাতিল করে এয়ার ইন্ডিয়া। উড়ান সংস্থার তরফে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাতিল করা হয়েছে। বিকল্প বিমান ধরার জন্য উড়ানে বসেই অপেক্ষা করতে থাকেন যাত্রীরা। অন্তত ২৪ ঘণ্টা তাঁদের ওইভাবেই গরমের মধ্যে বসে থাকতে হয়েছে বলে অভিযোগ।
গত কয়েকদিনে প্রবল গরমে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন দিল্লির আমজনতা। তাপমাত্রা ৫০-এর কাছে পৌঁছে গিয়েছে। এহেন পরিস্থিতিতে অপেক্ষা করতে বাধ্য হন এয়ার ইন্ডিয়া বিমানের যাত্রীরা। গরমের মধ্যে বিমানের এসিও চালানো হয়নি বলে অভিযোগ। প্রচণ্ড গরমের মধ্যে জ্ঞান হারান বেশ কয়েকজন। তাঁদের অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় তুলে ধরেন শ্বেতা পুঞ্জ নামে এক সাংবাদিক। অসামরিক উড়ান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও ট্যাগ করেন তিনি।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। দীর্ঘ ভোগান্তির পর যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়। উড়ান সংস্থার তরফে জানানো হয়, যাত্রীদের বিমানভাড়া ফেরত দেওয়া হবে। তবে এই প্রথম নয়, চলতি মাসে একইভাবে বাতিল হয়েছিল এয়ার ইন্ডিয়ার মুম্বই-সানফ্রান্সিসকো বিমান। সেবারও বিমানের মধ্যে ছঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল যাত্রীদের। লাগাতার অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। যদিও ভোগান্তির জন্য ক্ষমা চেয়েছে তারা।

You might also like!