Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Budget Speech: চিরাচরিত 'বই খাতা' নয়, এবারও ট্যাব থেকেই বাজেট বক্তৃতা নির্মলার

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

 

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : চিরাচরিত 'বই খাতা' নয়, এবারও ট্যাব থেকেই বাজেট ভাষণ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ নিয়ে পঞ্চমবার সাধারণ বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। করোনা-আবহে ২০২১ সালে প্রথমবার পেপারলেস বাজেট পেশ করেছিলেন তিনি। চিরাচরিত প্রথা ভেঙে ‘বহি-খাতা’-র বদলে সংসদে হাজির হয়েছিলেন ট্যাব নিয়ে। ২০২২ সালেও ট্যাব থেকেই বাজেট ভাষণ দিয়েছিলেন তিনি। এবারও অন্যথা হল না, বুধবার নির্মলা ‘বহি-খাতা’র পরিবর্তে ট্যাবের মাধ্যমে বাজেট পেশ করলেন।

বুধবার সকালে নিজ বাসভবন থেকে সর্বপ্রথম অর্থমন্ত্রকে পৌঁছন নির্মলা, এরপর হাতে ট্যাব নিয়ে তিনি সোজা চলে যান রাষ্ট্রপতি ভবনে। নির্মলার সঙ্গেই রাষ্ট্রপতি ভবনে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ ভগবত কিষাণরাও কারাদ, পঙ্কজ চৌধুরী এবং অর্থমন্ত্রকের শীর্ষ কর্তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর নির্মলা পৌঁছন সংসদে। সংসদে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়, বাজেট পেশ হওয়ার আগে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি প্রমুখ। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


You might also like!