Country

1 year ago

Brij Bhushan Sharan: ব্রিজভূষণের ছেলের কনভয়ে মৃত্যু ২ শিশুর! ঘটনায় জখম মহিলা

Brijbhushan's son died in the convoy of 2 children!
Brijbhushan's son died in the convoy of 2 children!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুই শিশুর মৃত্যু হল ব্রিজভূষণ শরণ সিংয়ের পুত্র তথা বিজেপি প্রার্থী করণ ভূষণ সিংয়ের কনভয়ের ধাক্কায়। এর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও একজন। উত্তর প্রদেশের গোণ্ডায় বুধবার ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত গাড়ির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোণ্ডার কলোনেলগঞ্জ-হুজোরপুর রোড ধরে দ্রুত গতিতে ছুটছিল করণের কনভয়। পথে বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের সামনে একাধিক জনকে চাপা দেয় কনভয়েরই একটি গাড়ি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত হন এক মহিলা। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় দুর্ঘটনাস্থলে। খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। আহতকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আহত ওই মহিলার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কনভয়ের অভিযুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তের নাম প্রকাশ্যে আনা হয়নি পুলিশের তরফে। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময়ে ওই কনভয়ের একটি গাড়িতে উপস্থিত ছিলেন খোদ করণ সিং।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং। গত বছর তাঁর বিরুদ্ধে একাধিক কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি। যদিও উত্তরপ্রদেশের রাজনীতিতে তাঁর প্রভাবকে গুরুত্ব দিয়ে এবার কিশোরগঞ্জ কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে তাঁর পুত্র করণ ভূষণ সিংকে। এহেন বিজেপি প্রার্থীর কনভয়ের ধাক্কায় ২ শিশুর মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নিয়েছে।

You might also like!