Country

3 years ago

Johnson & Johnson: জনসন অ্যান্ড জনসনের লাইসেন্স মহারাষ্ট্র সরকারকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ বম্বে হাইকোর্টের

Bombay High Court ordered Johnson & Johnson return license
Bombay High Court ordered Johnson & Johnson return license

 

মুম্বই, ১১ জানুয়ারি  : জনসন অ্যান্ড জনসনের লাইসেন্স মহারাষ্ট্র সরকারকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। বুধবার বম্বে হাইকোর্টের গৌতম প্য়াটেল এবং বিচারপতি এসজি দিগের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে বলেছে, সংস্থা আগের মতই পণ্য উৎপাদন, বন্টন ও বিক্রি করতে পারবে। রাজ্য সরকার তাদের কোনওভাবেই বাধা দিতে পারবে না।

মহারাষ্ট্র সরকার গত ১৫ এবং ২২ তারিখ সেপ্টেম্বর জনসন অ্যান্ড জনসনের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করে। গত ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকার তাদের লাইসেন্স বাতিল করে দেয়। ২০ সেপ্টেম্বর নির্দেশিকা জারি করে জানায়, অবিলম্বে সংস্থাকে বেবি পাউডার তৈরি ও বন্টন বন্ধ করে দিতে হবে। রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জনজন অ্যান্ড জনসন বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়। মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তকে ডিভিশন বেঞ্চ বলেছে, ‘কঠোর’, ‘অযৌক্তিক’, এবং ‘অন্যায়’। এই বিষয়ে কোনও দ্বিমত নেই যে কোনও সংস্থার তৈরি পণ্যের গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরী। কিন্তু কোনও সংস্থাকে এভাবে বন্ধ করে পণ্য উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটানো যায় না। মহারাষ্ট্রে সরকারের উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চের বার্তা – শাসনবিভাগের কাজ নয় হাতুড়ি দিয়ে পিঁপড়ে মারা। আর এটা আরও বেশি লজ্জাজনক যে রাজ্য সরকার সংস্থার তৈরি পণ্য পরীক্ষার জন্য নেওয়ার পর দীর্ঘদিন কেটে গিয়েছে। কিন্তু তারা এখনও সময় করে উঠতে পারেনি ওই পণ্য পরীক্ষার। তাদের এই গা ঢিলেমি মনোভাবের জন্য কোনও সংস্থার ক্ষতির মুখ দেখতে পারে না।

You might also like!