Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Akhilesh Yadav : তৃণমূলকে পুরোপুরি শেষ করে দিতে চাইছে বিজেপি : অখিলেশ যাদব

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইএর প্রসঙ্গে বিজেপির তীব্র সমালোচনা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, তৃণমূলকে পুরোপুরি শেষ করে দিতে চাইছে বিজেপি। শনিবার সকালে উত্তর প্রদেশের এটাহ-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেন, "তৃণমূল হেরেছে, আর এখন বিজেপি সরকার দলটিকে ভাঙতে চাইছে। বিজেপি হয়তো বিভিন্ন প্রতিষ্ঠান, মিথ্যা মামলা অথবা হুমকির আশ্রয় নিয়ে এমনটা করতে পারে, কিন্তু আসন্ন নির্বাচনে তাঁদের উপযুক্ত জবাব দিতে উত্তর প্রদেশের মানুষ প্রস্তুত।"

তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সম্ভাব্য জোট অথবা সংযুক্তিকরণের খবর প্রসঙ্গে অখিলেশ যাদব বলেন, "এ বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই। তবে বিজেপি যে পথে হাঁটছে, তাতে তাঁদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে।" উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানা। বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে পদক্ষেপ করেছে পুলিশ। ঘৃণা ছড়ানো, উস্কানি, ভয় দেখানো এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় এফআইআর করা হয়েছে।

You might also like!