Country

2 years ago

BJP MP Rahul Kaswan joins Congress:রাজস্থানের চুরু থেকে কংগ্রেসে যোগদান বিজেপি সাংসদ রাহুল কাসওয়ানের

BJP MP Rahul Kaswan joins Congress
BJP MP Rahul Kaswan joins Congress

 

নয়াদিল্লি, ১১ মার্চ  : রাজস্থানের চুরু থেকে ভারতীয় জনতা পার্টির সাংসদ রাহুল কাসওয়ান সোমবার কংগ্রেস দলে যোগদান করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে তিনি এদিন কংগ্রেসে যোগ দেন। বিজেপি থেকে টিকিট না পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ রাহুল। এবার তিনি কংগ্রেসের টিকিটে চুরু থেকে লোকসভা নির্বাচনে লড়বেন।

কংগ্রেস দলে যোগদানের পর রাহুল কাসওয়ান সোমবার বলেন, তিনি তাঁর সংসদীয় এলাকার জনগণের কথা ভেবেই এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন। বিজেপি সরকার ক্রমাগত কৃষকদের কথা উপেক্ষা করছে। অনেক বিষয় আছে, যেগুলি বিবেচনা করে তিনি কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন। কংগ্রেসে থেকে তিনি জনস্বার্থে কাজ করে যাবেন বলে সাংবাদিকদের জানান। রাজ্য কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারা বলেছেন যে, রাজস্থান সহ গোটা দেশ বিজেপির ভুল নীতিতে বিপর্যস্ত। একজন কৃষকের ছেলেকেও কৃষকদের জন্য প্রতিবাদ জানাতে বাধা দিয়েছে বিজেপি সরকার। কংগ্রেস পার্টির আদর্শকে মেনে নিয়ে এবং রাহুল গান্ধীর দ্বারা প্রভাবিত হয়ে এদিন রাহুল কাসওয়ান কংগ্রেসে যোগ দিয়েছেন। উল্লেখ্য, রাহুল কাসওয়ান ২০১৪ এবং ২০১৯ সালে চুরু থেকে জিতেছিলেন। এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি। তাতেই তিনি ক্ষুব্ধ হয়েছেন।


You might also like!