Country

3 years ago

Bill Gates : বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য ভারতের, প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন বিল গেটস

Bill Gates -Narendra Modi
Bill Gates -Narendra Modi

 

নয়াদিল্লি, ৪ মার্চ : মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ভারতের উন্নয়ন ও প্রগতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করেছেন। বিল গেটস তার ব্লগে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার সাক্ষাতের কথা উদ্ধৃত করে জানান, ভারত স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেশকিছু উদ্ভাবনী কাজ করে দেখিয়েছে ।

কোভিড -১৯ মহামারির বিরুদ্ধে লড়াইতে ভারতের ভূমিকা এবং ভ্যাকসিন তৈরি ও বিশ্বব্যাপী তা বন্টনে ভারতের অগ্রনী ভূমিকার কথা তিনি উল্লেখ করেছেন । ভারত সফরে তিনি একাধিক মন্ত্রক ঘুরে দেখেছেন এবং বেশ কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ।


You might also like!