Country

3 years ago

Bharat jodo yatra : ভারত জোড়ো যাত্রার হরিয়ানা পর্ব সমাপ্ত, পঞ্জাবে প্রবেশের প্রাক্কালে স্বর্ণ মন্দিরে প্রার্থনা রাহুলের

Rahul Gandhi at Golden Temple
Rahul Gandhi at Golden Temple

 

অমৃতসর, ১০ জানুয়ারি : ভারত জোড়ো যাত্রার হরিয়ানা পর্ব সমাপ্ত হয়ে গিয়েছে, বুধবারই পঞ্জাবে প্রবেশ করবে ভারত জোড়ো যাত্রা। পঞ্জাবে ভারত জোড়ো যাত্রা প্রবেশের প্রাক্কালে মঙ্গলবার শ্রী হরমিন্দর সাহিব (স্বর্ণ মন্দির) দর্শনে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মাথায় পাগড়ি পড়ে এদিন স্বর্ণ মন্দিরে প্রার্থনাও করেছেন রাহুল গান্ধী।

মঙ্গলবার ভারত জোড়ো যাত্রার হরিয়ানা পর্ব পদযাত্রা শেষ হয়েছে আম্বালা জেলায়। এদিন সকালে আম্বালা ক্যান্টনমেন্টের শাহপুর থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। এদিন ভারত জোড়ো যাত্রায় অনশন নেন রাজ্ বব্বর। পরে স্বর্ণ মন্দিরে প্রার্থনা করেছেন রাহুল গান্ধী।


You might also like!