Country

2 years ago

Bengaluru cafe blast to be probed by NIA:বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের তদন্ত করবে এনআইএ, সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Bengaluru cafe blast to be probed by NIA
Bengaluru cafe blast to be probed by NIA

 

বেঙ্গালুরু ও নয়াদিল্লি, ৪ মার্চ : বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

গত ১ মার্চ বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় অবস্থিত রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন। সেই বিস্ফোরণের এবার তদন্ত করবে এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের তদন্ত করবে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলেও দেওয়া হয়েছে।


You might also like!