Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

Draupadi Murmu : আয়ুর্বেদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ : রাষ্ট্রপতি

Draupadi Murmu
Draupadi Murmu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  আয়ুর্বেদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের চিরাচরিত ওষুধের যোগান বাড়াতে আয়ুর্বেদ ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের জন্য যুব সম্প্রদায়কে উৎসাহ দিয়েছেন।  নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের অষ্টম প্রতিষ্ঠা দিবস উদযাপনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আয়ুর্বেদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিছু ব্যক্তি অন্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং জাল ওষুধ ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের প্রসারে টাকার অপব্যবহার করায়। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি। দেশে শিক্ষিত আয়ুর্বেদিক চিকিৎসকের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, গত কয়েক বছরে আয়ুর্বেদিক কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের সংখ্যা বাড়ছে।এই গবেষণার জন্য পরিকাঠামো উন্নয়নের ওপরও জোর দিয়েছেন তিনি। তরুণ উদ্যোগপতিদের ৫০টি স্টার্ট আপ তৈরিতে সাহায্যের জন্য এই সংস্থার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব এবং দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…