Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Anurag Thakur slammed Congeress :কংগ্রেসের বিরুদ্ধে তোপ অনুরাগের, বিভাজনের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী

Anurag Thakur slammed Congeress
Anurag Thakur slammed Congeress

 

হামিরপুর, ৬ মার্চ : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বুধবার কংগ্রেসের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "অনেক সময়, কংগ্রেস এবং তাঁদের সহযোগী দলগুলি হয় সনাতন ধর্ম অথবা হিন্দু কিংবা ভগবান রাম সম্পর্কে মন্তব্য করেছে ও অপমান করেছে। অন্যদিকে, তারা 'টুকড়ে টুকড়ে গ্যাং'-এর পাশে দাঁড়িয়েছে, যাদের একমাত্র লক্ষ্য, ভারতকে বিভক্ত করা। তাঁরা নিজেদের বিজয় উদযাপনের জন্য পাকিস্তানপন্থী স্লোগান দেয়।"

এদিন সকালে হিমাচল প্রদেশের হামিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, "এখন একজন ব্যক্তি যিনি আগে বিশাল দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত ছিলেন, নিজস্ব সীমা অতিক্রম করেছেন। তিনি প্রকাশ্যে কংগ্রেসের হয়ে ব্যাটিং করছেন এবং ভারত-বিরোধী, সনাতন-বিরোধী এবং রাম-বিরোধী বক্তব্য রেখেছেন। কংগ্রেসের কাছে আমার প্রশ্ন, কে তাঁকে রক্ষা করছে? এ রাজা এবং ডিএমকে যা বলছে কংগ্রেস কি তাতে সমহ্ৎ? কংগ্রেস নেতাদের দ্বারা উত্থাপিত পাকিস্তানপন্থী স্লোগানে তাঁরা কি সহমত? কংগ্রেস কি ভারতকে একটি দেশ হিসেবে বিবেচনা করে না?... নির্বাচন ঘনিয়ে এলে কেন বিভাজনের রাজনীতি বাড়ছে?"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…