
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : শান্তির যুগ শুরু হয়েছে উত্তর-পূর্বে, ২০১৪ সালের পর থেকে উত্তর-পূর্বে শান্তির যুগ শুরু হয়েছে। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সোমবার সকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ২০১৪ সালের পর থেকে উত্তর-পূর্বে শান্তির যুগ শুরু হয়েছে।
অনুরাগ ঠাকুর আরও বলেছেন, বিদ্রোহীদের হিংসা ৮০ শতাংশ কমেছে, বেসামরিক মৃত্যুর হার ৮৯ শতাংশ হ্রাস পেয়েছে, এবং ৬ হাজার জঙ্গি ২০১৪ সালের পরে আত্মসমর্পণ করেছে। চরমপন্থীদের হিংসাত্মক ঘটনাও উল্লেখযোগ্য হারে কমেছে।
