Country

2 years ago

Anurag Singh Tagore:নীতীশকে বিঁধলেন অনুরাগ, কেন্দ্রীয় মন্ত্রী বললেন বিরোধী জোটের নেতা কে তা বলা উচিত

Anurag Singh Tagore
Anurag Singh Tagore

 

মুম্বই, ১৯ জুন : আগামী ২৩ জুন বিহারের রাজধানী পাটনায় সমবেত হচ্ছেন বিরোধীরা। বিরোধীদের সেই বৈঠকের প্রাক্কালে বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বিরোধীদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, বিরোধী জোটের নেতা কে তা বলা উচিত?

সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "যে বিরোধী দলগুলি বিহারে যাচ্ছে, তাঁদের অবশ্যই বিহারে যে দুর্নীতি চলছে সে বিষয়ে নীতীশ কুমারকে জিজ্ঞাসা করা উচিত.. এটি দুর্নীতিগ্রস্ত দলগুলির জোট হওয়া উচিত নয়। তাঁদের এটাও বলা উচিত যে জোটের নেতা কে...?"


You might also like!