Country

3 years ago

Khelo India launched by Anurag Singh Thakur , উত্তর প্রদেশের প্রতিটি জেলায় খেলো ইন্ডিয়া সেন্টার তৈরি করা হবে: অনুরাগ ঠাকুর

Sport Minister of India Anurag Singh Thakur
Sport Minister of India Anurag Singh Thakur

 

লখনউ, ৫ মে : কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে উত্তর প্রদেশে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২২-এর লোগো, মাসকট, জার্সি, সঙ্গীত এবং মশাল লঞ্চ করেছেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, উত্তর প্রদেশ যা আগে দাঙ্গার জন্য পরিচিত ছিল, এখন খেলাধুলার দঙ্গলের জন্য পরিচিত।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, উত্তর প্রদেশের প্রতিটি জেলায় খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করা হবে। তাঁর কথায়, ভারত যখনই কোথাও পদক জিতবে, তাতে অবশ্যই উত্তর প্রদেশের অবদান থাকবে। কিছু দিন আগে আমরা খেলো ইন্ডিয়া সূচনার পাঁচ বছর পূর্ণ করেছি। এটি খুব দ্রুত এগিয়েছে। দেশের হয়ে পদক জয়ের কাজও করেছেন খেলোয়াড়রা। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় বৃহত্তম ইভেন্ট উত্তর প্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে।

You might also like!