Country

3 years ago

Anubrata applied for Bail : জামিন পেতে মরিয়া অনুব্রত, শারীরিক অসুস্থতা দেখিয়ে ফের আবেদন

Anubrata Mondal TMC Leader (File Picture)
Anubrata Mondal TMC Leader (File Picture)

 

নয়াদিল্লি, ১৮ মে  : ফের জামিনের আবেদন অনুব্রত মন্ডলের। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই বৃহস্পতিবার ফের দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন করেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। জানা গিয়েছে, আগামী ২৩ মে এই জামিনের আবেদনের শুনানি হবে।

ইডির হাতে গ্রেফতার হয়ে দিল্লি যাওয়ার পর থেকেই শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন অনুব্রত মন্ডল। চলতি সপ্তাহের সোমবারই অসুস্থ হয়ে পড়েছিলেন অনুব্রত মন্ডল। তাঁর শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা বেড়েছিল বলে জানা গিয়েছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য।

গ্রেফতারির পর থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন অনুব্রত মন্ডল। কিন্তু কোনওবারই জামিন পাননি। সম্প্রতিই চলতি সপ্তাহে ফের একবার অসুস্থ হয়ে পড়ার পরই আজ ফের আদালতে জামিনের আবেদন করলেন কেষ্ট। সূত্রের খবর, এ দিন রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করেন অনুব্রত মন্ডল। জামিনের আর্জিতে তিনি শারীরিক অসুস্থতাকেই হাতিয়ার করেছেন। আগামী ২৩ মে এই আবেদনের শুনানি হবে।


You might also like!