Country

3 years ago

Anubrata Mondal Again in JC : অনুব্রত ও মণীশের ফের ১২ দিনের জেল হেফাজত

Anubrata and Manish again 12 days jail custody
Anubrata and Manish again 12 days jail custody

 

নয়াদিল্লি, ৩ এপ্রিল : অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও ফের ১২ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল রউজ অ্যাভিনিউ আদালত। ফলে পয়লা বৈশাখে দিল্লির তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।

সোমবার আইনজীবীদের কর্মবিরতির জের হল না তাঁর আবেদনের শুনানি। অনুব্রতকে ফের জেল হেফাজত পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিন আদালতে পেশ করার সময় অনুব্রত নিজেই জানালেন তিনি ভাল নেই। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছে। সাংবাদিকদের খোঁজখবরও নিলেন অনুব্রত।

সোমবার একেবারে ভিন্ন রূপে ধরা দেন অনুব্রত মণ্ডল। হুইলচেয়ারেই আদালতে ঢোকেন তিনি। পরনে ছিল টি-শার্ট এবং ট্রাউজার। সাংবাদিকদের জিজ্ঞেস করেন, ''ভাল আছো?'' তিনি উত্তর দেন এবং পালটা একই প্রশ্ন করেন। পরিবারের উদ্দেশে কিছু বলতে চান কিনা প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, 'জামিন পেলে ভাল হয়।'

প্রসঙ্গত, তিহাড়ে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল৷ তিহাড় জেল থেকে হঠাৎই তাঁর অসুস্থতার খবর এসেছে৷ দিন কয়েক আগে তাঁকে বার বার ইনসুলিন দিতে হচ্ছে, সঙ্গে তীব্র শ্বাসকষ্ট রয়েছে বলে জানা যায়। খবর পাওয়া যায়, জেল থেকে বার বার ভিতরের ডিসপেন্সারিতে আনতে হচ্ছিল অনুব্রত মণ্ডলকে৷

শোনা গিয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের সামান্য সমস্যা রয়েছে৷ তাই জেলের ভিতরে রেখেই ইনসুলিন ও অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে৷ এমনিতেই নানা রকম অসুস্থতায় তিনি ভুগছেন৷ সেই বিষয়টি নিয়ে একাধিকবার সওয়ালও করেছেন তাঁরা আইনজীবী৷ সেই ক্ষেত্র দেখিয়ে জামিনও চাওয়া হয়েছে, কিন্তু বিশেষ লাভ হয়নি৷ এবারও হল না।


You might also like!