Country

2 years ago

Earthquake in Andaman island :আন্দামান দ্বীপপুঞ্জ ফের কাঁপল ভূমিকম্পে, এবারের তীব্রতা ৪.৩

Earthquake in Andaman island
Earthquake in Andaman island

 

পোর্টব্লেয়ার, ৩ আগস্ট : আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। বৃহস্পতিবার ভোর ৪.১৭ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে। দিগলিপুর থেকে ৩০৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং ক্যাম্পবেল বে থেকে ৪৫৭ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪.১৭ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৬১ কিলোমিটার গভীরতায়, ১০.৬৯ অক্ষাংশ এবং ৯২.০৫ দ্রাঘিমাংশ। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।


You might also like!