
পুঞ্চ, ৯ এপ্রিল : শনিবার মধ্যরাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কিছু দুষ্কৃতী ভারতে প্রবেশ করারা চেষ্টা করে। ভারতীয় সেনাবাহিনী সেই চেষ্টা ব্যর্থ করে। এক সন্ত্রাসী নিহত হয়েছে, অন্য অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়। তাদের খুঁজে বের করার জন্য এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং তল্লাশি চলছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা কিছু সন্দেহজনক ব্যক্তির গতিবিধির উপর নজর রাখছিল। এদিন তারা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আসার চেষ্টা করে। তখন ভারতীয় সৈন্য ও সন্ত্রাসবাদীদের মধ্যে গোলাগুলি চলে। তবে অনুপ্রবেশকারীরা কারা তা এখন নিশ্চিত করে জানা যায়নি।
