Country

3 years ago

Amritpal Singh:গ্রেফতারের পর অমৃতপাল সিংয়ের 'ইচ্ছা' অপূর্ণই রয়ে গেল

Amritpal Singh
Amritpal Singh

 

চণ্ডীগড়, ২৩ এপ্রিল : কট্টর বিচ্ছিন্নতাবাদী-খালিস্তান পন্থী নেতা অমৃতপাল সিং-এর বিপজ্জনক 'ইচ্ছা' অপূর্ণ রয়ে গেল। রবিবার ভোরে গ্রেফতার হওয়া অমৃতপাল-র 'ইচ্ছা' ছিল পঞ্জাবের যুবকরা খালিস্তানের দাবিতে তার প্রচারে যোগ দিন। এজন্য অমৃতপাল আনন্দপুর খালসা বাহিনীও গঠন করেন। অমৃতসরের জল্লুপুর খেদা গ্রামে অমৃতপালের আস্তানা থেকে একেএফ লেখা জ্যাকেট ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই গ্রামে অমৃতপাল ও তার ঘনিষ্ঠদের বাড়ির বাইরেও একেএফ লেখা ছিল।

অমৃতপাল প্রথম লাইমলাইটে আসেন গত ২৩ ফেব্রুয়ারি, যখন তিনি তার ঘনিষ্ঠ সহযোগী তুফান সিংকে মুক্ত করতে হাজার হাজার সমর্থক নিয়ে আজনালার পুলিশ স্টেশনে আক্রমণ করেছিলেন। এ হামলায় ৬ পুলিশ সদস্য আহত হন। এরপর সাক্ষাৎকারে তিনি আলাদা খালিস্তান দাবি করেন। শুধু তাই নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও হুমকি দেন অমৃতপাল।


You might also like!