Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Ken-Betwa protest: সাময়িকভাবে অনশন স্থগিত কেন-বেতওয়া প্রকল্পের আন্দোলনের মুখ অমিত ভাটনগরের

Activist Amit Bhatnagar
Activist Amit Bhatnagar

 

ছতরপুর, ২৪ জুলাই : সাময়িকভাবে অনশন স্থগিত করলেন কেন-বেতওয়া প্রকল্পের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম মুখ অমিত ভাটনগর। ১৮ দিন টানা অনশনের পর অবশেষে তিনি তা স্থগিত করেন। বৃহস্পতিবার রাতে অমিত ভাটনগরের ভাই জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি নিজের শহর মধ্যপ্রদেশের বিজাওয়াড়-এ পৌঁছলে, পরিবারের সদস্য ও মায়ের অনুরোধে অনশন আপাতত স্থগিত করতে সম্মত হন। তিনি এও জানিয়েছেন, অমিত এই অনশন সম্পূর্ণ প্রত্যাহার নয়, সাময়িকভাবে স্থগিত করেছেন|

উল্লেখ্য, প্রস্তাবিত কেন-বেতওয়া নদী সংযুক্তি প্রকল্প বাস্তবায়িত হলে বিস্তীর্ণ অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের মানুষ বাস্তুচ্যুত হবেন এবং কেটে ফেলা হবে অসংখ্য গাছ। আর এর ফলে ওই অঞ্চলের জনজাতিদের জীবন, জীবিকা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই অভিযোগ তুলে সোচ্চার হন স্থানীয় জনজাতি সম্প্রদায়ের মানুষ। এই আন্দোলনেরই নেতৃত্ব দিচ্ছিলেন অমিত। যদিও কিছুদিন আগেই পুলিশি হস্তক্ষেপে সেই অবস্থান আন্দোলন তুলে দেওয়া হয়েছিল, তবুও অমিত নিজের অনশন জারি রেখেছিলেন। অবশেষে ১৮ দিন পর অনশন আপাতত স্থগিত হলো|

You might also like!