Country

1 year ago

Amarnath Yatra :অমরনাথ যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন শুরু, উন্মাদনা ভক্তদের মধ্যে

Amarnath Yatra offline registration begins
Amarnath Yatra offline registration begins

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অমরনাথ যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল বুধবার। অফলাইন রেজিস্ট্রেশন শুরু হতেই বিশেষ উন্মাদনা দেখা গিয়েছে ভক্তদের মধ্যে, রেজিস্ট্রেশনের জন্য সকাল হতে না হতেই পুণ্যার্থীদের বিপুল ভিড় লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণ জম্মুর এসডিএম মনু হংস বলেছেন, "এটি রেজিস্ট্রেশন কাউন্টার নয়, এটি একটি টোকেন সেন্টার। এখান থেকে লোকজন একটি টোকেন পাবে, যা দিয়ে তাঁরা অফলাইন রেজিস্ট্রেশনের জন্য নিবন্ধকরণ কাউন্টার সম্পর্কে জানবে।"

এসডিএম আরও বলেছেন, "আমাদের তিনটি রেজিস্ট্রেশন কেন্দ্র আছে, বৈষ্ণবী ধাম, পঞ্চায়েত ভবন এবং মহাজন হল। আমরা টোকেন বিতরণ করছি এবং আগামীকাল থেকে লোকজন অফলাইন রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন কেন্দ্রে যেতে পারবেন।" তিনি আরও জানান, "তীর্থযাত্রীদের নিজেদের আধার কার্ড নিয়ে এখানে আসতে হবে, সেই ভিত্তিতে টোকেন দেওয়া হবে। ১৩ বছরের কম বয়সী শিশুদের অনুমতি দেওয়া হয় না, গর্ভাবস্থার ৬ মাস অথবা তার বেশি হলে মহিলাদের অনুমতি দেওয়া হয় না।"


You might also like!