Country

1 year ago

Swati Maliwal:মারধর, হেনস্তার অভিযোগ,এফআইআরে দাবি আপ সাংসদ স্বাতীর

Swati Maliwal
Swati Maliwal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে আগেই নিগ্রহ এবং হেনস্থা করার অভিযোগ তুলেছিলেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। গত বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে তিনি এফআইআর দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ওই এফআইআরে স্বাতী কেজরীর ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধে চড় মারা, এমনকি পেটে লাথি মারার অভিযোগ তুলেছেন।

গত মঙ্গলবার থেকে এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি পুরসভার অন্দরমহল। 'ইন্ডি' জোটের অন্যতম সদস্য কংগ্রেস ছাড়াও বিজেপি কাউন্সিলাররা ওয়েলে নেমে কেজরিওয়ালের ইস্তফার দাবিতে হইচই পাকিয়ে দেন। সেদিন সময়ের আগে সভা মুলতুবি হয়েছিল। যদিও তখনও পর্যন্ত মালিওয়াল নিজে পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি। শুক্রবার সেই কাজটিই করলেন। 

পুলিশ সূত্রের খবর, স্বাতী অভিযোগ করেছেন যে তাঁর বুকে, পেটে ঘুষি মারা হয়েছে, এমনকী লাঠি দিয়েও তাঁকে মেরেছেন বিভাব কুমার। শুধু তাই নয়, শরীরের একাধিক স্পর্শকাতর জায়গায় আঘাত করেছেন তিনি। পাশাপাশি যৌন হেনস্তাও করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে এই দুর্ব্যবহার ও হেনস্তার ঘটনা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে আপ। 

দলের তরফে জানানো হয়েছে, সোমবার স্বাতী মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। বসার ঘরে তিনি যখন অপেক্ষা করছিলেন, তখন বিভাব তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। মালিওয়াল নিজে পুলিশকে জানিয়েছেন, তিনি বারবার বিভাবকে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছিলেন, কিন্তু তিনি শোনেননি। এরপরই স্বাতী সেখান থেকে বেরিয়ে অভিযোগ জানান থানায়। 


You might also like!