Country

3 years ago

All-night riot at BJP CM's venue:বিজেপির মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থলে রাতভর তাণ্ডব, আগুন, বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ

All-night riot at BJP CM's venue
All-night riot at BJP CM's venue

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমণিপুরের চুরানচাঁদপুর জেলার পরিস্থিতি ভয়াবহ। বিস্তীর্ণ এলাকা জুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পথে নেমেছেন স্থানীয় আদিবাসীরা।

বৃহস্পতিবার বেশি রাতে স্থানীয় একটি স্টেডিয়ামে হামলা চালায় তারা। নতুন তৈরি একটি জিম পুড়িয়ে দেয় ক্ষিপ্ত জনতা। শুক্রবার সেটির উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (Manipur chief minister program area attacked)।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে (internet stopped at many places)। বাতিল করা হয়েছে মুখ্যমন্ত্রীর সফর। মুখ্যমন্ত্রীর শুক্রবার সেখানে দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল।

মণিপুরের বিজেপি সরকার এমনিতেই ঘরোয়া দ্বন্দ্বে জর্জরিত। মুখ্যমন্ত্রীর কাজকর্ম নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে মন্ত্রিসভায়। বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সরকারি পদ ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাজের প্রতিবাদ জানিয়ে। অবস্থা সামাল দিতে গত সপ্তাহে ইম্ফলে ছুটে যান বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। দলের তরফে তিনি মণিপুরের দায়িত্বে আছেন। বৃহস্পতিবারের ঘটনার সঙ্গে দলের গোলমালের সম্পর্ক আছে কিনা জানা যায়নি।

স্থানীয় মানুষের ক্ষোভের কারণ সরকারের জমি জরিপ কর্মসূচি ঘিরে। রাজ্য সরকার বনাঞ্চল ও জলাশয় সমীক্ষা ও জরিপের সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় মানুষের আশঙ্কা, উচ্ছেদের উদ্দেশে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তারা প্রশাসনের সঙ্গে আলোচনা দাবি করেন। কিন্তু সরকার সাড়া দেয়নি বলে অভিযোগ তাদের।


You might also like!