Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

3 years ago

বাতাসে ক্রমেই বাড়ছে বিষের মাত্রা ! খারাপ হাওয়ায় নাজেহাল অবস্থা আমজনতার

Air quality of delhi still very poor
Air quality of delhi still very poor

 

নয়াদিল্লি, ৭ নভেম্বর : রাজধানী দিল্লির বাতাসে দূষণ বৃদ্ধি পেয়েছে, মাত্রাছাড়া দূষণের জন্য স্কুল পর্যন্ত বন্ধ করা হয়েছে। শুরু হয়েছে অনলাইন ক্লাস। দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তা সত্ত্বেও দূষণ কমছেই না, যদিও গত সপ্তাহের তুলনায় সোমবার দূষণ কিছুটা কমেছে। দিল্লির অক্ষরধাম মন্দির, আনন্দ বিহার, ইন্ডিয়া গেট প্রভৃতি এলাকা এদিন ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা।

খারাপ হাওয়া ও ধোঁয়াশার মধ্যেই এদিন সকালে ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। দিল্লিতে এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩২৬, যা খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। দূষণ ও ধোঁয়াশার কারণে এদিন সকালে দিল্লিতে অত্যন্ত ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। কুয়াশাও ছিল অত্যধিক, দৃশ্যমানতার অভাবে খুব কাছের জিনিসও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।


You might also like!